Sunday 06 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সেশনজট নিরসনের দাবিতে অনশনে চবি’র ১২ শিক্ষার্থী

চবি করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৫ ১৭:০০ | আপডেট: ২৪ মে ২০২৫ ১৯:৩৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনশনে শিক্ষার্থীরা

চট্টগ্রাম ব্যুরো: সেশনজট নিরসন ও একাডেমিক ক্যালেন্ডার প্রকাশের দাবিতে ‘আমরণ’ অনশনে বসেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ১২ জন শিক্ষার্থী।

শনিবার (২৪ মে) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনশন কর্মসূচি শুরু করেন তারা।

অনশনরত শিক্ষার্থীরা হলেন— ২০২০-২১ ব্যাচের শিক্ষার্থী আবু রাজিন মন্ডল, একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী তারেক মাহমুদ, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী স্বাধীন বসু মিয়া, ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিফতাহ জাহান মীম, একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী পাবত্রী রানী ও শ্রুতি রাজ চৌধুরী, ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাফসা কাউসার মিশু, ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ জাভেদ ও বখতিয়ারুল ইসলাম, ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাইমিন আনাম, একই বর্ষের শিক্ষার্থী ওয়ালিউল্লাহ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ক্যাএসিং মারমা।

বিজ্ঞাপন

অনশনে শিক্ষার্থীরা দুইটি দাবি পেশ করেন। তাদের দাবি হচ্ছে— সেশজট নিরসন ও সর্বোচ্চ ৪ মাসের ভেতরে ক্লাস ও পরীক্ষা শেষ করার মাধ্যমে সেমিস্টার শেষ করা। কমপক্ষে আগামী ১২ মাস বা ৩ সেমিস্টারের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশের মাধ্যমে ক্লাস শুরু, ফর্ম ফিলআপ, পরীক্ষার রুটিন প্রকাশ করা ও ক্যালেন্ডার অনুযায়ী কার্যক্রম পরিচালনা করার প্রতিশ্রুতি লিখিত আকারে প্রদান করতে হবে।

অনশনে ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফাত হোসেন সারাবাংলাকে বলেন, ‘আমাদের সমস্যা নিরসনের জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। বিগত প্রশাসন শুধু আশ্বাসই দিয়েছে। কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি। এখন আমাদের দেয়ালে পিট ঠেকে গেছে। এজন্যই অনশনে বসতে বাধ্য হয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অনশন থেকে পিছপা হব না।’

সারাবাংলা/এমআর/এসআর
বিজ্ঞাপন

সালমান শাহকে হারানোর তিন দশক
৬ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৩

আরো