Sunday 06 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাবির অধীনে প্রথম বর্ষের মানোন্নয়ন পরীক্ষা বাতিলের প্রক্রিয়া চলছে: ডিসিইউ রেজিস্ট্রার

তিতুমীর কলেজ প্রতিনিধি
৬ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৪৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের প্রথম বর্ষের অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের ফরম পূরণসংক্রান্ত নোটিশ বাতিলের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) রেজিস্ট্রার মো. শহীদুর রহমান। তবে নোটিশ বাতিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কমিটিতে নেওয়া হয়নি।

সাত কলেজের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে স্থানান্তর প্রক্রিয়া চলমান থাকলেও প্রথম বর্ষের অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেওয়া ফরম পূরণের নোটিশ এখনো বহাল রয়েছে। ফলে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা ঢাবির নির্ধারিত নিয়মে ফরম পূরণ করছেন। এতে তাদের পরীক্ষা শেষ পর্যন্ত কোন কর্তৃপক্ষের অধীনে অনুষ্ঠিত হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. শহীদুর রহমান বলেন, ‘নোটিশটি তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী দেওয়া হয়েছে। তবে আমরা তাদের জানিয়েছি, চতুর্থ বর্ষের নোটিশের মতো এটিও বাতিল করার জন্য। আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব কাজ সম্পন্ন করা হয়েছে এবং যেসব আনুষ্ঠানিকতা পূরণ করা প্রয়োজন ছিল, সেগুলোও শেষ করেছি।’

তিনি আরও বলেন, ‘এখন বিষয়টি ঢাবির কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে রয়েছে। বর্তমানে বিষয়টি বিবেচনাধীন আছে।’

এর আগে গত ৩১ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি সাত কলেজের চতুর্থ বর্ষের অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য দেওয়া ফরম পূরণের নোটিশ বাতিল করা হয়।

সারাবাংলা/এপি/এসএইচএস
বিজ্ঞাপন

সালমান শাহকে হারানোর তিন দশক
৬ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৩

আরো

সম্পর্কিত খবর