Sunday 06 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্যারিসে গ্যাস বিস্ফোরণে বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

নজমুল হক, ফ্রান্স করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৪

বিস্ফোরণে বিধ্বস্ত বাড়িটি।

ফ্রান্স: ফ্রান্সের রাজধানী প্যারিসের পার্শ্ববর্তী অবারভিলিয়ে এলাকায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে বাংলাদেশি পরিবারের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে অবারভিলিয়ের এলাকায় একটি বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বাড়িটির একটি অংশ ধসে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

ফরাসি সংবাদমাধ্যম লে প্যারিসিয়েন জানিয়েছে, বিস্ফোরণে দুই বছর বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। উদ্ধার অভিযানে প্রায় ১১০ জন দমকলকর্মী অংশ নেন।

বিজ্ঞাপন

স্থানীয় বাংলাদেশি কমিউনিটি ও পরিবারের সূত্রে জানা গেছে, নিহত শিশুটির নাম নাহিল। সে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামের বাসিন্দা রাসেলের ছেলে বলে জানা গেছে।

অবারভিলিয়ে শহরের মেয়র সোফিয়েন কাররুমি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অস্থায়ী থাকার ব্যবস্থাও করা হয়েছে।

বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ফরাসি কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে গ্যাস লিকেজের সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।

বিজ্ঞাপন

সালমান শাহকে হারানোর তিন দশক
৬ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৩

আরো

সম্পর্কিত খবর