Sunday 06 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিয়ানমারে পাচারকালে ৩৪০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৫ ১৮:২৭

কক্সবাজার: কক্সবাজারের নাজিরারটেক সাগর দিয়ে মিয়ানমারে পাচারকালে ৩৪০ বস্তা সিমেন্টসহ পাঁচজন পাচারকারিকে আটক করেছে কোস্টগার্ড।

শনিবার (২৪ মে) দুপুরে কোস্টগার্ড সদর দফতরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এই তথ্য জানিয়েছেন। এর আগে ভোর রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মো. আরাফাত (৩০), বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মো. ইব্রাহিম (২৬), কক্সবাজারের টেকনাফ উপজেলার মমতাজ আহমদ (৫০), উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. শুক্কুর (৫০) ও মো. জোহার (৩৬)।

লে. কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, শনিবার ভোর রাতে কক্সবাজার শহরের নাজিরারটেক সংলগ্ন উপকূলবর্তী সাগরে একটি মাছ ধরার ট্রলার দেখতে পায় কোস্টগার্ড সদস্যরা। সাগরে মাছ ধরার ৫৮ দিনের নিষেধাজ্ঞা অব্যাহত থাকায় ট্রলারটি দেখে কোস্টগার্ড সদস্যদের সন্দেহ হয়। এসময় ট্রলারটিকে থামার জন্য নির্দেশ দিলে চালক দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালায়। পরে সাগরে ট্রলারটিকে ঘন্টাব্যাপী ধাওয়া দিয়ে ধরা হয়। আটক করা হয় পাঁচজন পাচারকারিকে। পরে ট্রলারটি তল্লাশি করে পাওয়া যায় ৩৪০ বস্তা সিমেন্ট।

বিজ্ঞাপন

আটকরা জানিয়েছে, ‘শুল্ক ফাঁকি দিয়ে সাগরে চোরাইপথে এসব সিমেন্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচার করছিল।’

জব্দ করা সিমেন্ট ও ট্রলার কক্সবাজার সদর থানায় হস্তান্তর করে আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের গণমাধ্যম কর্মকর্তা।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

সালমান শাহকে হারানোর তিন দশক
৬ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৩

আরো