Sunday 06 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৫ ২১:৪১

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় নিলিমা রানী (৪৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ মে) বিকেলে উপজেলার মদাতি ইউনিয়নের খালিসা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিলিমা রানী খালিসা গ্রামের সবজি বিক্রেতা কামিনী রায়ের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার চামটা কালীগঞ্জ সড়কে নিজ বাড়ির সামনে বোরো ধানের খড় শুকাচ্ছিলেন গৃহবধূ নিলিমা রানী। এ সময় চামটা বাজার থেকে মোটরসাইকেলে একজন সঙ্গী নিয়ে কালীগঞ্জ থানায় ফিরছেলেন কনস্টবল আশিক। ঘটনাস্থলে পৌঁছলে গৃহবধূ নিলিমা রানীর মোটরসাইকেলের নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিলে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

প্রতক্ষদর্শী স্বরসতি রানী বলেন, নিলিমা রানী রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় পুলিশ সদস্যের বেপরোয়া গতির মোটরসাইল নিলিমাকে ফেলে দিয়ে তার বুকের ওপর দিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিলে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক। পরে উপস্থিত জনতা ও নিহতের পরিবারের সঙ্গে তাৎক্ষণিক আপোষ মিমাংস করে মরদেহ দাহ করার অনুমতি দেওয়া হয়।

ওসি সেলিম মালিক বলেন, সহকারী পুলিশ সুপার(বি সার্কেল) অফিসে কাজ শেষে ফেরাত পথে কনস্টবল আশিকের গাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাহ করার অনুমতি দেয়া হয়েছে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

সালমান শাহকে হারানোর তিন দশক
৬ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৩

আরো