Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে প্যারিসে হাজারো মানুষের সমাবেশ

নজমুল হক, ফ্রান্স থেকে
২৬ মে ২০২৫ ০৮:৪৩

প্যারিসের রিপাবলিক চত্ত্বরে জড়ো হয়েছেন হাজারো মানুষ।

ফ্রান্স: প্যারিসের বিপাবলিক চত্ত্বরে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে প্রতিবাদ জানিয়ে হাজার হাজার মানুষের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে ফিলিস্তিনি পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী মানুষ সমবেত হন।

একটি প্ল্যাকার্ডে লেখা ছিল:
“Attendez-vous qu’il n’y ait plus de Palestiniens pour reconnaître l’État de Palestine?”
(বাংলা অনুবাদ: “আপনারা কি অপেক্ষা করছেন, সব ফিলিস্তিনি মারা গেলে তবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবেন?”)

রোববার (২৫ মে) বিকালে প্যারিসের রিপাবলিক চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই বিক্ষোভ সমাবেশে স্পষ্ট বার্তা ছিল ‘গণহত্যা বন্ধ হোক, আন্তর্জাতিক সম্প্রদায় অবিলম্বে ন্যায়বিচার নিশ্চিত করুক।’ আয়োজকরা জানান, এটি শুধুই একবারের প্রতিবাদ নয়, বরং মানবিকতার পক্ষে একটি ক্রমাগত আওয়াজ।

বিজ্ঞাপন

আন্দোলনের একজন অংশগ্রহণকারী বলেন, “আমরা চাই বিশ্ব বিবেক জাগ্রত হোক। প্রতিটি মানুষের প্রাণের মূল্য আছে—ফিলিস্তিনিদেরও।”

বিক্ষোভে বিভিন্ন প্ল্যাকার্ডে “Ce n’est pas une guerre, c’est un génocide” (এটা যুদ্ধ নয়, এটা গণহত্যা) ইত্যাদি বার্তা দেখা গেছে। পুরো এলাকা ফিলিস্তিনের পতাকায় ঢেকে যায়, যা এই আন্দোলনের গভীর আবেগ ও দৃঢ়তা তুলে ধরে।

বিশ্বের বিভিন্ন শহরের মতো প্যারিসেও এই ধরনের সমাবেশ বাড়ছে, যা প্রমাণ করে যে গাজার প্রতি একাত্মতা এখন একটি বৈশ্বিক আন্দোলনে রূপ নিচ্ছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো