Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরার জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৫ ০৯:২৮ | আপডেট: ২৬ মে ২০২৫ ০৯:৪৩

এ সময় জেলি পুশ করা ১৫৫ কেজি বাগদা চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনিতে অপদ্রব্য পুশের অভিযোগে ৪৫০ কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়েছে। এ সময় জেলি পুশ করা ১৫৫ কেজি বাগদা চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং বাকী ৩০০ কেজি মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

রোববার (২৫ মে) ডিজিএফআইয়ের তথ্যের ভিত্তিতে আশাশুনি সেনা ক্যাম্পের কমান্ডার লে. মো. রাবীবের নেতৃত্বে শ্রীউলা ইউনিয়নের বুড়াখারটি গ্রামে অভিযান চালিয়ে এসব মাছ, সিরিঞ্জ, মেডিসিন ও বিভিন্ন আলামত জব্দ করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে আগেই শাহজাহান হোসেন ও আলমগীর হোসেন নামের দুই অসাধু ব্যবসায়ী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো