Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কমলাপুরে বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৫ ১২:০৮ | আপডেট: ২৬ মে ২০২৫ ১৪:২৬

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কমলাপুর মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় রশনি পাল (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সোমবার (২৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে কমলাপুর মোড়ে রাস্তা পারাপারের সময় বিআরটিসি বাসের ধাক্কায় আহত হয় শিশুটি। পরে সঙ্গে থাকা তার দাদি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির দাদি রেখা বিশ্বাস জানান, সড়ক দুর্ঘটনায় নিহত শিশুটির নাম রশনি। সে পলাশ পালের মেয়ে। মতিঝিল সরকারি মডেল স্কুলে প্রথম শ্রেণিতে পড়তো। তারা বর্তমানে মুগদার মান্ডা এলাকায় ভাড়া থাকেন। তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার পাটগাঁও গ্রামে।

বিজ্ঞাপন

কান্নাজড়িত কণ্ঠে রশনির দাদি জানান, সকালে তিনি রশনিকে নিয়ে স্কুলে যান। স্কুল ছুটির পর প্রতিদিনের মতো তার সঙ্গে বাসায় ফিরছিলেন। কমলাপুর মোড়ে হাত ধরে রাস্তা পার হওয়ার সময় একটি বিআরটিসি বাস সজোরে ধাক্কা দিলে রাস্তায় পড়ে গিয়ে রশনি গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে কমলাপুর থেকে স্বজনরা ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা আছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো