Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাবিতে ভর্তি / জুলাই অভ্যুত্থানে শহিদ-আহতদের পরিবারের সদস্যরা পাবেন ‘বিশেষ সুবিধা’

ঢাবি করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৫ ১২:৫০ | আপডেট: ২৬ মে ২০২৫ ১৪:২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: জুলাই অভ্যুত্থানে শহিদ এবং আহতদের পরিবারের সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তির ক্ষেত্রে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ‘বিশেষ সুবিধা’ পাবেন।

সোমবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর হতে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে সম্প্রতি ডিনস্ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়েছে, জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে গেজেটভুক্ত শহিদ এবং তালিকাভুক্ত আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের শুধু ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান করা হবে। পরিবারের সদস্য হিসেবে স্ত্রী-ছেলে-মেয়ে বিশেষ সুবিধা পাবেন। স্ত্রী-ছেলে-মেয়ে না থাকলে শহিদ ও আহতদের ভাই-বোনরা এই সুবিধা পাবেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/কেকে/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো