Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শ্লীলতাহানির মামলা: হাজিরা দিতে আদালতে পরীমনি

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৫ ১৩:০৩ | আপডেট: ২৬ মে ২০২৫ ১৫:০৬

আদালতে চিত্রনায়িকা পরীমনি।

ঢাকা: শ্লীলতাহানির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় হাজিরা দিতে আদালতে এসেছেন চিত্রনায়িকা পরীমনি।

সোমবার (২৬ মে) সকাল ১১টার পর নিজের গাড়িতে করে আদালত প্রাঙ্গণে উপস্থিত হন তিনি। এরপর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এ প্রবেশ করেন এই নায়িকা।

ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহিনা হক সিদ্দিকার আদালতে পরীমনিকে জেরার জন্য দিন ধার্য ছিল আজ। আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করবেন।

এর আগে, ২০২২ সালের ২৯ নভেম্বর সকালে স্বামী রাজকে নিয়ে আদালতে উপস্থিত হন পরীমনি। ওই সময় আসামি অমি ও শহিদুল হাজিরা দেন। তবে অসুস্থ থাকায় নাসির উদ্দিন সময়ের আবেদন করেন। দুই আসামির উপস্থিতিতে পরীমনির সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এরপর আদালত পরীমনির আংশিক জবানবন্দি রেকর্ড করেন।

বিজ্ঞাপন

গত বছরের ১৯ এপ্রিল নাসির ও অমির পক্ষে এ মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন আইনজীবী। অন্যদিকে অব্যাহতির আবেদনের বিরোধিতা করেন বাদীপক্ষ। এছাড়া অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষ। এরপর গত বছরের ১৮ মে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।

উল্লেখ্য, ২০২১ সালের ৮ জুন রাতে ঢাকার অদূরের বিরুলিয়ার ঢাকা বোট ক্লাবে যান পরিমনি। সেখানে তাকে ধর্ষণচেষ্টাসহ হত্যাচেষ্টা করা হয়েছে বলে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। পরে ১৪ জুন নাসির ও অমি ছাড়াও অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন এই নায়িকা।

সারাবাংলা/আরএম/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো