Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যাত্রাবাড়ীতে বিদ্যুস্পৃষ্ট হয়ে কারখানার মালিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৫ ১৪:৩৭ | আপডেট: ২৬ মে ২০২৫ ১৪:৩৯

বিদ্যুৎস্পৃষ্টের প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী রায়েরবাগে একটি পোশাক তৈরি কারখানায় বিদ্যুস্পৃষ্টে আলমগীর খালাসি (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাযেরবাগ সজিব গার্মেন্টসে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত আলমগীরের সহকর্মী মো. রোহান জানান, রায়েরবাগ রানা পেট্রোল পাম্পের পিছনে অবস্থিত ‘সজিব গার্মেন্টস’ নামে একটি ছোট কারখানার মালিক আলমগীর। সকালে কারখানায় এসে পর মেশিনে কাজ করছিলেন তিনি। হঠাৎ মেশিন থেকে বিদ্যুতায়িত হন তিনি। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসা হলে মারা যান

বিজ্ঞাপন

মৃত আলমগীরের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার জালকুড়ি এলাকায়। বাবার নাম হাসেম খালাসী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রাবাড়ি থেকে সহকর্মীরা ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহকর্মীরা জানান, তিনি গার্মেন্টসের ভিতরে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো