Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে বাসে ডাকাতি: গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৫ ১৫:০০ | আপডেট: ২৬ মে ২০২৫ ১৬:২৭

গ্রেফতার ডাকাত দলের তিন সদস্য।

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-যমুনাসেতু মহাসড়কে অস্ত্রের মুখে জিম্মি করে বাসে ডাকাতি ও শ্লীলতাহানীর ঘটনায় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৬ মে) দুপুরে পুলিশ সুপার মিজানুর রহমান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- সিরাজগঞ্জের সানোয়ার হোসেনের ছেলে সাব্বির হোসেন (৩৪), আব্দুল হামিদ সরকারের ছেলে সিহাব সরকার (২৭) এবং মৃত ইমান আলী সেখের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭)।

গ্রেফতারদের কাছ থেকে লুণ্ঠিত ১৯টি মোবাইল, যাত্রীর কর্মস্থলের আইডি কার্ড ও একটি ব্যাগ উদ্ধার করা হয়। গ্রেফতাররা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, রোববার (২৫ মে) রাতে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের ডিবি ও সদর পুলিশের টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতাররা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তারা বিভিন্ন সময় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। অন্য ডাকাতদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

গত মঙ্গলবার (২০ মে) রাতে আল ইমরান পরিবহণের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। পরদিন বুধবার (২১ মে) বিকেলে বাসের যাত্রী মিনু মিয়া বাদী হয়ে অজ্ঞাত আট থেকে ৯ জনকে আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো