Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, তবুও গরমে পুড়ছে দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৫ ১৪:৫১ | আপডেট: ২৬ মে ২০২৫ ১৬:২৭

ছবি: সারাবাংলা

ঢাকা: আগামী ২৪ ঘণ্টার মধ্যে অর্থাৎ মঙ্গলবার (২৭ মে) উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যে কারণে সারাদেশেই কম বেশি স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিকে, বৃষ্টির কথা বলা হলেও রাজধানী ঢাকাসহ সারাদেশেই গরমে অতিষ্ট জনজীবন।

সোমবার (২৬ মে) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালক থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বিজ্ঞাপন

এদিকে আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার সই করা সোমবার (২৬ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ-পশ্চিম/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সারাবাংলা/জেআর/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো