Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মির্জা ফখরুলের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, গ্রেফতার ২  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৫ ১৫:৩৯ | আপডেট: ২৬ মে ২০২৫ ১৫:৪৯

গ্রেফতার হায়দার রহমান জয় (২০) ও শাকিল আহমেদ (৪৬)।

ঠাকুরগাঁও: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার ছোট ভাই ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারন সম্পাদক মির্জা ফয়সল আমিনের নাম-ছবি ব্যবহার করে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণার অভিযোগের মামলায় হায়দার রহমান জয় (২০) ও শাকিল আহমেদ (৪৬) নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিএনপি নেতা নূর-এ-শাহাদাৎ স্বজন ও সাইফুল ইসলাম সবুজের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এই দুজনকে গ্রেফতার করা হয়। শনিবার (২৪ মে) রাতে হায়দার রহমান জয়কে টাঙাইল জেলা ও শাকিল আহমেদকে রোববার (২৫ মে) নীলফামারী জেলার ডিমলা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জয় টাঙ্গাইল জেলার দিঘুলিয়া বেড়াডোমা গ্রামের আনিছুর রহমান নাহিদের ছেলে।

বিজ্ঞাপন

মির্জা ফখরুলের নাম ব্যাবহার করে প্রতারণার বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে নূর-এ-শাহাদাৎ স্বজন উল্লেখ করেছেন, গত ১৭ মে রাত সাড়ে ৮টায় তিনি জানতে পারেন যে, ‘জয় খান’ নামে এক ব্যক্তি (পরিচয় ও ঠিকানা অজ্ঞাত) মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি ভুয়া ফেসবুক আইডি তৈরি করেছেন। এই ভুয়া আইডি ব্যবহার করে অভিযুক্ত প্রতারকচক্র নিজেদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিচয় দিয়ে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে বিভিন্ন ব্যক্তিকে দলের গুরুত্বপূর্ণ পদ এবং সংসদ সদস্যের মনোনয়ন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে চাঁদা ও অর্থ দাবি করছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এর সঙ্গে কোনো প্রকার সম্পর্ক নেই।

ঠাকুরগাঁও সদর থানার ওসি (অফিসার ইনচার্জ) সরোয়ারে আলম খান বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং পৃথক স্থান থেকে আসামিদের গ্রেফতার করা হয়।

রোববার (২৫ মে) সন্ধ্যায় অভিযুক্তদের আদালতের মাধ্যমে পুলিশ ৫ দিন রিমান্ড চাইলে বিজ্ঞ বিচারক আসামি হায়দার রহমান জয়ের তিন দিন এবং অপর আসামি শাকিল আহমেদের দুই দিন রিমান্ড মঞ্জুর করেন। এ ঘটনায় আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো