Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আদালতে টয়লেটে পড়ে রক্তাক্ত সাবেক খাদ্যমন্ত্রী কামরুল

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৫ ১৫:২১ | আপডেট: ২৬ মে ২০২৫ ১৭:৩৮

আদালতে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

ঢাকা: দুদকের একটি মামলায় হাজিরা দিতে এসে আদালতের হাজতখানার টয়লেটে পড়ে গুরুতর আহত হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

সোমবার (২৬ মে) কারাগার থেকে তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হয়। এরপর তিনি হাজতখানার টয়লেটে যেতে চান।

পুলিশের অনুমতি পেয়ে টয়লেটে গেলে মাথা ঘুরে পড়ে যান। এতে মাথার পেছনে কেটে রক্তাক্ত হন তিনি। এরপর হাজতখানায় তাতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

কামরুল ইসলামের আইনজীবী নাসিম মাহমুদ বলেন, গত নভেম্বর থেকে জেলহাজতে রয়েছেন কামরুল ইসলাম। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত। পাকস্থলীর ক্যান্সারেও আক্রান্ত। দিন দিন তার ওজন কমে যাচ্ছে। এ জন্য শরীর দুর্বল। আজ আদালতের হাজতখানার টয়লেটে পড়ে গিয়ে মাথায় পেয়ে রক্তাক্ত হয়েছেন তিনি। এরপর পুলিশ সদস্যদের সহায়তায় তাকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়। হাজতখানায় মাথায় ব্যান্ডেজ দিয়ে কেরানীগঞ্জ কারাগারের হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দুদকের মামলাটি তদন্তাধীন রয়েছে। এ জন্য আদালতের এজলাসে না তুলে হাজতখানা থেকে হাজিরার সই নিয়ে আবার কারাগারে পাঠানো হয়।

এদিন সাবেক এই খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে করা দুদকের একটি মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে প্রতিবেদন দাখিল করেনি দুদক।

সারাবাংলা/আরএম/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো