Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনায় ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৫ ১৫:৪৩

প্রতীকী ছবি

পাবনা: পাবনায় পূর্বশত্রুতার জের ধরে ছুরিকাঘাতে আহত রনি মন্ডলের (২৪) মৃত্যু হয়েছে। এই ঘটনায় ইমন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ মে) দুপুরের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে
রোববার রাতে সদর উপজেলা লঞ্চঘাট এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

নিহত রনি মন্ডল সদর উপজেলা দোগাছি ইউনিয়নের চর-আশুতোষপুর লঞ্চঘাট পশ্চিমপাড়া জাহাঙ্গীর মণ্ডলের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন রনি ও ইমনের মধ্যে বিরোধ চলে আসছিল। রোববার রাতে লঞ্চঘাট এলাকায় ইমন কৌশলে রনিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়। সোমাবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত ইমন নামে এক যুবককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো