Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সরকারের জবাবদিহিতার ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ: আমীর খসরু

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৫ ১৬:১৬ | আপডেট: ২৬ মে ২০২৫ ১৭:৩৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

ঢাকা: সরকারের জবাবদিহিতার ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (২৬ মে) দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, ‘‘অগণতান্ত্রিকভাবে যেই ক্ষমতায় থাকুক না কেন, একটা পর্যায়ে গিয়ে তারা টিকে থাকার জন্য এবং ক্ষমতা ধরে রাখার জন্য মিডিয়াকে চাপের মধ্যে রাখতে চায়- এটা আমাদের স্বীকার করতেই হবে। সুতরাং আমাদের ঐক্য হতে হবে গণতন্ত্রের পক্ষে, আমাদের ঐক্য হতে হবে গণতান্ত্রিক, সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার জন্য। যার মধ্যে মিডিয়ার স্বাধীনতাও অন্তর্নিহিত। এর কোনো বিকল্প নেই।’’

বিজ্ঞাপন

‘‘যদিও মিডিয়া সরাসরি জবাবদিহিতা আদায় করে না, তবে মিডিয়াও একটি গুরুত্বপূর্ণ জবাবদিহিমূলক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। তারাও জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করে। সরকারের জবাবদিহিতার ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ’’- বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘‘আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা ফিরিয়ে আনতে চাই। এই প্রক্রিয়া যত দেরি হবে, আমাদের সংকট তত গভীর হবে। বাংলাদেশের সমৃদ্ধির জন্য গণতান্ত্রিক অর্ডার যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনতে হবে। মিডিয়ার সহযোগিতা ও জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা যদি সেই লক্ষ্যে পৌঁছাতে পারি—এটাই আমাদের জন্য সর্বাধিক লাভজনক হবে।’’

আমীর খসরু বলেন, ‘‘আগামী দিনে আমরা গণতন্ত্র পুনঃপ্রবর্তনের জন্য ঐক্যবদ্ধ থাকব। আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা ফিরিয়ে আনতে চাই। এই প্রক্রিয়ায় যত দেরি হবে, ততই আমাদের সংকট আরও গভীর হবে।’’

সারাবাংলা/এজেড/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো