Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গণতন্ত্র এখনো নাগালের বাইরে: গয়েশ্বর

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৫ ১৭:১০ | আপডেট: ২৬ মে ২০২৫ ১৯:০৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

ঢাকা: গণতন্ত্র এখনো নাগালের বাইরে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সোমবার (২৬ মে) দুপুরে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি কারামুক্ত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে নিয়ে জিয়ার কবরে জানান গয়েশ্বর।

তিনি বলেছে, ‘‘ফ্যাসিবাদ তাড়াতে পাড়লেও জনগণ এখনো গণতন্ত্রের নাগালের বাইরে। গণতন্ত্র এখনো আলোর মুখ দেখেনি। বিএনপি এখনো গণতন্ত্রের লড়াইয়ে আছে। গণতন্ত্রের লড়াইয়ে বিগত দিনে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা হয়েছে। তাকে হত্যার চেষ্টাও করা হয়। তার পরও তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে থাকলেও তিনি পুরো জাতিকে ঐক্যবদ্ধ রেখেছেন।’’

বিজ্ঞাপন

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘‘নারায়ণগঞ্জের ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান সাহসী নেতা। তিনি অনেক হামলা-মামলার শিকার হয়েছেন। তার রাজনৈতিক পথচলার সাফল্য কামনা করছি।’’

উল্লেখ্য, হত্যাসহ মোট ৩৩টি মামলার আসামি ছিলেন জাকির খান। দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২২ সালের ৩ সেপ্টেম্বর র‌্যাব-১১ এর একটি অভিযানে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর ধাপে ধাপে বিভিন্ন মামলায় জামিন পান তিনি। চলতি বছরের ৭ জানুয়ারি সাব্বির আলম হত্যা মামলার রায়ে তিনি খালাস পান। সম্প্রতি তিনি কারামুক্ত হন।

সারাবাংলা/এজেড/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো