Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিল্পখাতে গ্যাস সরবরাহ বাড়ছে

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৫ ১৭:৫৭ | আপডেট: ২৬ মে ২০২৫ ১৯:৪০

ঢাকা: শিল্পখাতে গ্যাস সরবরাহ বাড়ানো হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে গেল বছরের প্রথম চার মাসের তুলনায় চলতি বছরের প্রথম চার মাসে শিল্প খাতে ২১ শতাংশ বাড়তি গ্যাস সরবরাহ করা হয়েছে।

সোমবার (২৬ মে) বাংলাদেশ তেল, গ্যাস, খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) বরাতে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করেছে মন্ত্রণালয়। ২৮ মে থেকে শিল্পে স্বাভাবিক সরবরাহের পাশাপাশি প্রতিদিন আরও ১৫০ মিলিয়ন ঘণফুট গ্যাস বাড়তি যোগ করা হবে বলে জানানো হয়েছে।

সেখানে বলা হয়, শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহের বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে শিল্প সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতিনিধিদের বিভ্রান্তিকর বক্তব্য পেট্রোবাংলার নজরে এসেছে। এই পরিপ্রেক্ষিতে শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহের প্রকৃত পরিস্থিতি ব্যাখ্যা করা হল।

বিজ্ঞাপন

২০২৪ সালের জানুয়ারি-এপ্রিল মেয়াদে শিল্পে গ্যাস সরবরাহের গড় পরিমান দৈনিক ৮২৩ মিলিয়ন ঘনফুট। সে তুলনায় চলতি বছরের একই সময়ে জুন থেকে এপ্রিল শিল্প খাতে গ্যাস পেয়েছে ৯৯৭ মিলিয়ন ঘণফুট অর্থাৎ গেল বছরের চেয়ে এবার ২১ শতাংশ গ্যাস বেশি সরবরাহ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিল্পে গ্যাস বাড়ানোর জন্য গত বছরের তুলনায় ৬টি অতিরিক্ত এলএনজি কার্গো আমদানি করা হচ্ছে।

সারাবাংলা/জেআর/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো