Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে ঠিকাদারের ওপর সন্ত্রাসী হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৫ ১৮:৪৫

সন্ত্রাসীদের হামলায় আহত ঠিকাদার রানা আহমেদ। ছবি: সংগৃহীত

টাঙ্গাইল: জেলা শহরে রানা আহমেদ (৫৫) নামে এক ঠিকাদারের ওপর সন্ত্রাসী হামলা ও ফাঁকা গুলির ছোড়ার ঘটনা ঘটেছে।

সোমবার (২৬ মে) দুপুরে শহরের বেলটিয়াবাড়ী মোড়ে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আহত রানা আহমেদ শহরের পলাশতলী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঠিকাদারি পেশায় নিয়োজিত রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ঠিকাদার হাসান সাদিক বলেন, ‘রানাসহ আমরা পাঁচ ঠিকাদার একটি দোকানে বসেছিলাম। এ সময় সন্ত্রাসীরা রানাকে দোকান থেকে ডেকে নিয়ে রড দিয়ে পেটাতে থাকে। ভয়ে তার কাছে যেতে পারিনি। পরে লোকজন নিয়ে এগিয়ে গেলে ছয়/সাত জনের একটি সন্ত্রাসী দল দু’টি রিভলভার দিয়ে চার থেকে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দ্রুত চলে যায়। এর পর তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়।’

বিজ্ঞাপন

রানার পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিষয় নিয়ে একটি পক্ষের সঙ্গে তার বিরোধ রয়েছে। ধারণা করা হচ্ছে, জমিসংক্রান্ত বা ঠিকাদারি কোনো দ্বন্দ্বের জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক হাশিম রেজা বলেন, ‘রানার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।’

টাঙ্গাইল সদর সার্কেলের (অতিরিক্ত) পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, ‘বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো