Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নেত্রকোনায় কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৫ ২১:৩৩

প্রতীকী ছবি

নেত্রকোনা: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় কাঁঠাল গাছ থেকে শামীম (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৬ মে) দুপুরে স্থানীয়রা উপাজেলার সাহতা বড়গাওয়া গ্রামের একটি কাঁঠাল গাছে থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত শামীম উপজেলার বড়গাওয়া গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।

শামীমের চাচাতো ভাই ইয়াছিন মিয়া বলেন, ২০ দিন আগে শামীম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরবর্তীতে তাকে বিভিন্ন চিকিৎসা দেওয়া। এরপরও সে মানসিকভাবে অসু্স্থ ছিল। এক জায়গায় দীর্ঘ সময় বসে থাকতো। একটু এলোমেলো অবস্থায় চলাফেরা করতো।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান জানান, একজন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে, মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো