Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৩ অধিদফতর ও ২ করপোরেশনে নতুন কর্মকর্তা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৫ ২৩:৩৭

জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সারাবাংলা

ঢাকা: তিন অধিদফতর ও দুই করপোরেশন নতুন কর্মকর্তা পেয়েছে। এর মধ্যে শ্রম অধিদফতর, হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদফতর এবং ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদফতরে নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া, বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশন এবং মৎস্য উন্নয়ন করপোরেশনে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২৬ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়। এতে অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তাদের প্রেষণে দিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম তরিকুল আলমকে শ্রম ও অধিদফতরের মহাপরিচালক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামানকে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগমকে ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরেক প্রজ্ঞাপনে পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লাকে বিআরটিসির চেয়ারম্যান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ফারাহ শাম্মীকে মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। আর মৎস্য ও উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান সুরাইয়া আখতার জাহানকে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়।

সারাবাংলা/জেআর/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো