Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুনামগঞ্জে কোটি টাকার পিকআপ-শাড়ি জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৫ ০০:০১

ভারতীয় শাড়ি

সুনামগঞ্জ: সুনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালী ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন একটি পিকআপ ও একহাজার ৩৪ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। পিকআর ও শাড়ির আনুমানিক মূল্য এক কোটি ১১ লাখ ৬৪ হাজার টাকা।

সোমবার (২৬ মে ) সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।

জব্দ পিকআপের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা এবং শাড়ির মূল্য ৯৬ লাখ ৬৪ হাজার টাকা। সর্বমোট আনুমানিক মূল্য এক কোটি ১১ লাখ ৬৪ হাজার টাকা।

অভিযানে অংশ নেন জেলা প্রশাসকের কার্যালায়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় এবং বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক ও সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. রফিকুল ইসলামসহ ৯ জন বিজিবি সদস্য।

বিজ্ঞাপন

এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, ‘ঊর্ধ্বতন সদর দফতরের নির্দেশনা অনুযায়ী ঈদকে সামনে রেখে চোরাচালানী তৎপরতা বন্ধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। জব্দৃ ভারতীয় শাড়ি সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো