Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আজ ঢাকার বাতাস সহনীয়

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৫ ১০:৩২ | আপডেট: ২৭ মে ২০২৫ ১২:২৫

ঢাকা: আজ ঢাকার বাতাস সহনীয় পর্যায়ে আছে। বায়ুদূষণের তালিকায় শীর্ষ ৪০-এ নেই রাজধানী শহর।

মঙ্গলবার (২৭ মে) বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) সকাল ৮টা ৪০ মিনিটের রেকর্ড অনুযায়ী, ঢাকার বায়ুমান ৫৮, যা সহনীয় পর্যায়ের বাতাসের নির্দেশক। গতকালও সহনীয় পর্যায়েই ছিল ঢাকার বাতাস। আজ দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান ৪৩তম। গতকাল (সোমবার) সকাল ৯টা ১৫ মিনিটের রেকর্ড অনুযায়ী, ৮২ বায়ুমান নিয়ে ১৯তম স্থানে ছিল ঢাকা।

আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে আছে অস্ট্রেলিয়ার সিডনি। শহরটির বায়ুমান ৫১৯, যা বিপর্যয়কর বাতাসের নির্দেশক। অথচ গত কয়েক সপ্তাহে দূষণের তালিকায় শীর্ষ ২০-এ ছিল না এ শহরটি।

বিজ্ঞাপন

আজ শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো যথাক্রমে— পাকিস্তানের লাহোর (১৭৩), ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা (১৬৭), ভিয়েতনামের হ্যানয় (১৫৪) ও ভারতের দিল্লি (১৫৩)।

বাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্‌রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো