Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নদীতে মাছ শিকারে গিয়ে নারী জেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৫ ১৫:২১

ঘটনাস্থলে নিহতের মরদেহ।

পটুয়াখালী: কলাপাড়ায় নদীতে মাছ শিকারে গিয়ে রওশানারা বেগম (৪৫) নামের এক নারী জেলের রহস্যজনক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২টায় উপজেলার চাকামইয়া ইউনিয়নের আরপাঙ্গাশিয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত রওশানারা ওই ইউনিয়নের দ্বিত্তা আবাসনের কাছেম হাওলাদারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গতকাল বিকেল ৪টায় ওই নদীতে মাছ শিকারে যান রওশানারা। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত নামলেও ঘরে না ফেরায় তাকে হন্নে হয়ে খুঁজতে থাকেন পরিবারসহ স্থানীয়রা। রাতে তার সন্ধান না মিললেও সকাল ১০টায় নদীর তীরে জাল টান দিলে তার মরদেহ পাওয়া যায়। এ সময় তার হাতে জালের দড়ি বাধা ছিল।

বিজ্ঞাপন

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম জানান, নারী জেলের মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো