Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নেত্রকোনায় পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৫ ১৭:৪৭ | আপডেট: ২৭ মে ২০২৫ ১৮:৫৩

প্রতীকী ছবি

নেত্রকোনা: জেলার মোহনগঞ্জে পরিত‌্যক্ত ভবন থেকে মো. ইদু মিয়া (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ মে) দুপুরে উপজেলার আদর্শনগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইদু মিয়া উপজেলার হাটনাইয়া কামারগাঁও গ্রামের মৃত আনজুবালি মিয়ার ছেলে। তিনি একজন অটোরিকশাচালক ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে ইদু মিয়া তার ছোট ভাই ইয়াসিনের সঙ্গে ঘুমাতে যান। রাতে তাকে কেউ একজন ফোন করে ডেকে নেন। তারপর ইদু মিয়া ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেননি।

মঙ্গলবার সকালে আদর্শ নগর এলাকার শিবির সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

বিজ্ঞাপন

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, মরদেহে উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো