Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডিএনসিসি প্রশাসকের বক্তব্যের জবাবে সেনাবাহিনীর অবস্থান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৫ ১৮:৪২ | আপডেট: ২৭ মে ২০২৫ ২১:০৭

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)

ঢাকা: আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান ব্যক্ত করেছে আইএসপিআর। তাতে বলা হয়েছে, ডিএনসিসির সঙ্গে সেনাবাহিনীর এ ধরনের কোনো চুক্তি বা আলোচনা হয়নি।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক তার এক বক্তব্যে বলেন, ‘আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের দায়িত্বে সেনাবাহিনী নিয়োগ করা হবে।’ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে— বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের কোনো কার্যক্রমের বিষয়ে অবগত নয় এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হবার পরিকল্পনা নেই।’’

বিজ্ঞাপন

আরও বলা হয়, ‘বর্তমান প্রেক্ষাপটে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট ও উপযুক্ত সংস্থাগুলোকে দায়িত্ব দেওয়ায় যৌক্তিক বলে মনে করে বাংলাদেশ সেনাবাহিনী।’

সারাবাংলা/ইউজে/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো