Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নর্দমার পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৫ ১৯:২২

প্রতীকী ছবি

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নর্দমার পানিতে ডুবে কৃপা রায় (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ মে) বিকেলে উপজেলার চলবলা ইউনিয়নের শিয়ালখোওয়া নিথক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু কৃপা রায় ওই উপজেলার চলবলা ইউনিয়নের শিয়ালখোওয়া নিথক এলাকার সুজন চন্দ্র রায়ের মেয়ে।

স্বজনরা জানায়, শিশুদের সঙ্গে কৃপা বাড়ির পাশের বাগানবাড়িতে খেলতে যায়। খেলা শেষে অন্যান্য শিশুরা বাড়ি ফিরলেও কৃপা বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ নর্দমার পানিতে ভাসতে দেখা যায়।

চলবলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাল উদ্দিন জানান, দুপুরে খেলতে খেলতে সবার অজান্তে বাড়ির পাশের
নর্দমায় পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো