Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় দুর্বৃত্তের হামলায় ট্যাংকলরি নেতাসহ ৩ জন গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৫ ২০:১৮ | আপডেট: ২৭ মে ২০২৫ ২০:২০

প্রতীকী ছবি

খুলনা: খুলনায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে ট্যাংকলরি মালিক সমিতির সাবেক মহাসচিব ও ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ফরহাদ হোসেনসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২৭ মে) বিকেল ৪ টার দিকে নগরীর খালিশপুর থানার যমুনা রোডের মালা গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি খুলনার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। আহত ফরহাদ উত্তর কাশিপুর এলাকার বাসিন্দা আকমান শেখের ছেলে।

এছাড়া গুলিবিদ্ধ হয়ে অন্যরা হলেন- ফরহাদ হোসেনের ড্রাইভার মো. মনিরুল ইসলাম এবং তার ম্যানেজার সোহেল।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৭ মে) বিকেল ৪টার দিকে জ্বালানি তেল ডিপো যমুনার সামনে থেকে ব্যক্তিগত গাড়িতে বাড়ির দিকে যাচ্ছিলেন ফরহাদসহ তার সঙ্গীরা। এ সময় কয়েকটি ব্যারেল নিয়ে ছোট একটি পিকআপ তাদের গতিরোধ করে। পিকআপের সামনে বসে থাকা একজন শর্টগান বের করে তাদের লক্ষ্য করে গুলি করতে গেলে বিষয়টি ড্রাইভার মো. মনিরুল টের পেয়ে গাড়িটি ব্যাক গিয়ারে দিয়ে পেছনের দিকে যেতে থাকে।

বিজ্ঞাপন

এ সময় মোটরসাইকেলে থাকা অন্যান্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে-ছুড়তে এক কিলোমিটার ধাওয়া করে। পরবর্তী সময়ে ড্রাইভার মেঘনা হয়ে ফরহাদ হোসেনের বাড়িতে নিয়ে যান। শর্টগানের গুলি ফরহাদ হোসেনের বাম কান ও মাথার ডান পাশের চামড়া ছুঁয়ে যায়। ঘটনাক্রমে তিনি বেঁচে যান। এছাড়া, ফরহাদ হোসেনের ড্রাইভার মো. মনিরুল ইসলামের বাম হাতে এবং তার ম্যানেজার মো. সোহেলের পিঠে শর্টগানের গুলি লাগে।

কেএমপি পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আবুল বাশার মোহাম্মাদ আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।’

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো