Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বর্জ্য ব্যবস্থাপনা-ডেঙ্গু নিয়ন্ত্রণে সেনাবাহিনী নিয়োগ সত্য নয়: ডিএনসিসি

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৫ ২২:৩৭

ঢাকা: আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়ার প্রসঙ্গে বক্তব্য স্পষ্ট করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

ডিএনসিসি বলছে, গণমাধ্যমে সম্প্রতি প্রকাশিত ডিএনসিসির প্রশাসকের একটি বক্তব্য উল্লেখ করে দাবি করা হয়েছে যে, আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের দায়িত্বে সেনাবাহিনী নিয়োগ করা হবে, যা সত্য নয়। কতিপয় গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ভুলভাবে উপস্থাপিত হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জোবায়ের হোসেনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব ডিএনসিসি পালন করবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডিএনসিসি সেনাবাহিনীর এ সকল কার্যক্রমে গর্বিত। ডিএনসিসিসহ বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সেনাবাহিনী, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর এবং সেনাবাহিনীর বিভিন্ন সহায়ক প্রতিষ্ঠানের সহযোগিতা উল্লেখযোগ্য।

আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনী নয়, বরং সেনা বাহিনীর সহায়ক প্রতিষ্ঠান বাংলাদেশ ম্যাশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) সহযোগিতা নেওয়া হবে বলে জানায় ডিএনসিসি।

উল্লেখ্য, বিএমটিএফ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি এরই মধ্যে সিলেট, চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মশক নিধন কার্যক্রমে কারিগরি সহায়তা দিয়েছে।

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো