Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বার কাউন্সিলে ১৪ সদস্যের অ্যাডহক কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৫ ১১:৩৬ | আপডেট: ২৯ মে ২০২৫ ১৪:১৪

ঢাকা: দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলে ১৪ সদস্যের অ্যাডহক কমিটি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। পদাধিকারবলে অ্যাটর্নি জেনারেলকে কমিটির চেয়ারম্যান হিসেবে রাখা হয়।

বৃহস্পতিবার (২৯ মে) এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে, বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন সচিব আবু তাহেরের সই করা প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার ১৯৭২ (প্রেসিডেন্সিয়াল অর্ডার নম্বর ১৯৭২–এর ৪৬) এর অনুচ্ছেদ-৮–এ প্রদত্ত ক্ষমতাবলে অ্যাডহক বার কাউন্সিল গঠন করল সরকার। নবগঠিত এই কমিটির মেয়াদ আগামী ১ জুলাই থেকে শুরু হয়ে পরবর্তী এক বছর পর্যন্ত কার্যকর থাকবে।

বিজ্ঞাপন

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, মো. রুহুল কুদ্দুস (কাজল), আবদুল্লাহ আল মামুন, এএম মাহবুব উদ্দিন খোকন, শাহ মো. খসরুজ্জামান, মো. নজরুল ইসলাম খান, মো. আবদুল মতিন, মো. মহসীন মিয়া, এএসএম বদরুল আনোয়ার, এটিএম ফয়েজ উদ্দিন, কাজী এনায়েত হোসেন, মো. মাইনুল আহসান ও মো. শফিকুল ইসলাম।

সারাবাংলা/আরএম/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো