Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লঘুচাপের প্রভাবে পটুয়াখালীতে বৃষ্টি, বন্দরে সতর্কতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৫ ১১:৪০ | আপডেট: ২৯ মে ২০২৫ ১৪:১৮

সাগরে উত্তাল ঢেউ। ছবি: সারাবাংলা

পটুয়াখালী: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিনত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীতে গত তিন দিন ধরে থেমে থেমে বৃষ্টি হলেও গতকাল (২৮ মে) সন্ধ্যা থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টিপাত।

বুধবার (২৮ মে) সকাল নয়টা থেকে বৃহস্পতিবার (২৯ মে) সকাল নয়টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে বিভিন্ন নিচু স্থানে সৃষ্টি হয়েছে জলবদ্ধতা। এদিকে উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। বেড়েছে নদ-নদীর পানির উচ্চতা।

ঝড়বৃষ্টিতে এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ছবি: সারাবাংলা

উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকায় পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, লঘুচাপটি নিম্নচাপে রুপ নিতে পারে। এছাড়া উপকূলীয় এলাকায় অতব ভারী বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে এটি ঘূর্নিঝড়ে রুপ নিতে পারে কিনা সেটি এখনো নিশ্চিত বলা যাচ্ছেনা।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো