Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পদ্মা নদী উত্তাল: দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৫ ১৩:৪১ | আপডেট: ২৯ মে ২০২৫ ১৪:৫৩

দৌলতদিয়া ঘাট।

রাজবাড়ী: সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে এ রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল সাড়ে নয়টার দিকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন দৌলতদিয়া লঞ্চঘাটের ব্যবস্থাপক নুরুল আনোয়ার মিলন।

জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকে রাজবাড়ীর বিভিন্ন স্থানে ঝড় ও হালকা বাতাস বইতে শুরু করে। সেইসঙ্গে শুরু হয় বৃষ্টি। ফলে উত্তাল হয়ে ওঠে পদ্মা নদী। যার কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলা বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে। তবে পরিস্থিতি উন্নতি হলে পুনরায় লঞ্চ চলাচল স্বাভাবিক করা হবে।

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যাবস্থাপক সালাউদ্দিন আহমেদ বলেন, নদীতে কিছুটা বাতাস থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। বর্তমানে ছোট বড় মিলিয়ে ১২টি ফেরি চলাচল করছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো