Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চ্যাম্পিয়নস লিগ / যে কারণে ফাইনালে সোনালি জার্সি পরবে ইন্টার মিলান

স্পোর্টস ডেস্ক
২৯ মে ২০২৫ ১৪:৪১

ফাইনালে থার্ড কিট পরে মাঠে নামবে ইন্টার

ইন্টার মিলানের নাম বললেই ফুটবল ভক্তদের চোখে ভাসে নীল জার্সি। তবে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টারকে এবার দেখা যাবে একদম ভিন্ন রূপে। পিএসজির বিপক্ষে ফাইনালে অচেনা সোনালি হলুদ জার্সি পরেই মাঠে নামবে ইন্টার।

১৯৬৪ সালে প্রথমবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছিল ইন্টার। এবার ষষ্ঠবারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ইন্টার। ফাইনালে তাদের প্রতিপক্ষ ফরাসি ক্লাব পিএসজি।

আলিয়াঞ্জ অ্যারেনার এবারের ফাইনালে হোম টিম হিসেবে খেলবে পিএসজি। পিএসজিকে তাই দেখা যাবে চিরচেনা সেই গাঢ় নীল জার্সিতে। ইন্টার তাই নিজেদের নীল জার্সিতে মাঠে নামতে পারবে না।

ফাইনালের জন্য ইন্টার তাদের দ্বিতীয় কিট পরে মাঠে নামবে, ধারণা করা হচ্ছিল এমনটাই। তবে সবাইকে অবাক করে অ্যাওয়ে কিট না পরে ইন্টার বেছে নিয়েছে তাদের তৃতীয় কিটকে। সোনালি হলুদ এই জার্সিতেই ফাইনালে খেলতে নামবে ইন্টার।

বিজ্ঞাপন

সোনালি এই জার্সিতে খুব একটা দেখা যায় না ইন্টারকে। এই মৌসুমে অবশ্য দুইবার এই জার্সিতে মাঠে নেমেছে ইন্টার। স্পার্টা প্রাগের বিপক্ষে গ্রুপ পর্বে ম্যাচ ও শেষ ১৬ এর প্রথম লেগে ফেইনুর্দের বিপক্ষে এই জার্সি পরেছিল ইন্টার। দুই ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছে সিমোনে ইনজাগির দল।

আগামী ৩১ মে রাত ১টায় চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হবে ইন্টার-পিএসজি।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো