Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মগবাজারে চাপাতি দিয়ে কুপিয়ে ছিনতাই: গ্রেফতার ৩

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৫ ১৪:১৩ | আপডেট: ২৯ মে ২০২৫ ১৭:৫৬

ঢাকা: রাজধানীর মগবাজারে চাপাতি দিয়ে কুপিয়ে শিক্ষার্থীর কাছ থেকে মানিব্যাগ, মোবাইলসহ ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই ছিনতাইয়ের একটি ভিডিও ফুটেজ ভাইরাল হওয়ার পর গ্রেফতার হন তিনজন।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুলিশ বলছে যাদের গ্রেফতার করা হয়েছে তারা পেশাদার ছিনতাইকারি। তারা হলেন— সোহেল, জীবন ওরফে হৃদয় ও শামীম।

তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ব্যাগ ও টাকা উদ্ধারসহ ছিনতাইয়ে ব্যবহৃত দুটি চাপাতি, মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

তেজগাঁও গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, গ্রেফতার তিন ছিনতাইকারীর প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদপূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন। বিস্তারিত পরে জানানো হবে।

সারাবাংলা/ইউজে/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো