Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে দু’পক্ষের সংঘর্ষে বিএনপি কর্মীর মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৫ ১৫:২২ | আপডেট: ২৯ মে ২০২৫ ১৭:৫৬

সীতাকুণ্ড মডেল থানা, চট্টগ্রাম।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

বুধবার (২৮ মে) রাতে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. কলিম উদ্দিন (৩৮) উপজেলার পূর্ব লালানগর গ্রামের বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি স্বেচ্ছাসেবক দলের নেতা হিসেবে পরিচিত।

জানা গেছে, ছোট দারোগাহাট বাজারে বুধবার (২৮ মে) রাতে কলিম ও তার অনুসারীদের সঙ্গে প্রতিপক্ষ একটি গ্রুপের সঙ্গে মারামারি হয়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা পালটা হামলার মধ্যে কলিম ও সাদ্দাম নামে দুজন গুরুতর আহত হন। পরে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কলিমকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ‘ব্যবসায়িক বিষয় নিয়ে নিহত ব্যক্তির সঙ্গে আরেকটি গ্রুপের বিরোধ ছিল বলে জানতে পেরেছি। এটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

সারাবাংলা/আরডি/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো