Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিএসপিপির কর্মসূচি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৫ ১৬:১৩

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

ঢাকা: শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ-বিএসপিপি দুই দিনের কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচি অনুযায়ী শুক্রবার (৩০ মে) সকাল ১০টায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, মাজার জিয়ারত, দোয়া ও মোনাজাত এবং রোববার (১ জুন) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের ‘আবদুস সালাম হলে’ (তৃতীয় তলা) আলোচনা সভা অনুষ্ঠান।

এ আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার (২৯ মে) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব তথ্য জানান সম্মানিত পেশাজীবীদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী।

বিজ্ঞাপন
সারাবাংলা/এজেড/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো