Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আ.লীগ বিজিবিকে সব সময় বিএসএফের কাছে ছোট করে রেখেছিল: সারজিস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৫ ১৬:৫৬ | আপডেট: ৩০ মে ২০২৫ ০০:১৯

লালমনিরহাটে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

লালমনিরহাট: সীমান্তের অতন্দ্র প্রহরী বাংলাদেশ বর্ডার গার্ডকে (বিজিবি) আওয়ামী লীগ জিম্মি করে রেখেছিল। তাদের যতটুকু শক্তিমত্তা সেটুকু প্রকাশ করতে দেয়নিক। বিজিবিকে-বিএসএফের কাছে সব সময় ছোট করে রেখেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার চৌরঙ্গী মোড়ে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

সারজিস বলেন, ‘আমরা বিশ্বাস করি বাংলাদেশের বিজিবির সেই সক্ষমতা আছে পৃথিবীর যেকোনো সীমান্তরক্ষী বাহিনীকে টেক্কা দেওয়ার। সক্ষমতা মানে শুধুমাত্র অস্ত্রের সক্ষমতা নয়, কলিজার সক্ষমতা থাকতে হবে। আর কলিজার সক্ষমতা বাংলাদেশের মানুষের ছিল বলেই ১৯৭১ সালে অস্ত্র না থাকার পরেও স্বাধীনতা অর্জন করে এনেছিল।’

বিজ্ঞাপন

নিজেকে বাংলাদেশের আগামী প্রজন্মের একজন প্রতিনিধি দাবি করে সারজিস ভারতের উদ্দেশ্যে আরও বলেন, ‘এখন পর্যন্ত ভারতের যে আচরণ বাংলাদেশের সঙ্গে এটা সন্তোষজনক নয়। এই আচরণ দিয়ে বাংলাদেশের সঙ্গে প্রতবেশীর মত আচরণ আশা করলে এটা তারা পাবে না। ভারত ২৪ এর অভ্যুত্থানে হাজারেও অধিক খুনের নির্দেশদাতা। লাখের অধিক মানুষকে রক্তাক্ত করার নির্দেশদাতা খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘যতদিন পর্যন্ত খুনি হাসিনা ভারতে আশ্রিত থাকবে ততদিন বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে না। সম্পর্ক স্বাভাবিক করতে চাইলে প্রতিবেশীর মত শ্রদ্ধা এবং সম্মানের সম্পর্ক করতে হবে, সমতার সম্পর্ক হতে হবে। আগের মতো দাসত্বের সম্পর্ক বাংলাদেশের মানুষ আর মানবে না। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র আপোষ নয়।’

পথসভায় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা বিনা, কেন্দ্রীয় সংগঠক উত্তরাঞ্চলের রাসেল আহমেদ, এনসিপির লালমনিরহাট জেলা সমন্বয়ক রকিবুল হাসান প্রমুখ।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো