Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১৩ বছরের সাফল্য: গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-কে লেনোভোর সম্মাননা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৫ ১৭:১৯

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত লেনোভো ৩৬০ এভল্ভ ইভেন্ট।

ঢাকা: প্রযুক্তির অগ্রযাত্রায় এক যুগের বেশি সময় ধরে হাতে হাত রেখে এগিয়ে চলেছে লেনোভো ও গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। সেই দীর্ঘদিনের আস্থা, পারস্পরিক সহযোগিতা এবং এগিয়ে চলার প্রয়াসের স্বীকৃতি হিসেবে, লেনোভো ৩৬০ এভল্ভ ইভেন্টে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি অর্জন করেছে বেস্ট ভ্যালুড বিজনেস পার্টনার ২০২৪-২০২৫ বাংলাদেশ সম্মাননা।

বৃহস্পতিবার (২৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এই সম্মানজনক আয়োজনে, গ্লোবাল ব্র্যান্ড পিএলসির পক্ষ থেকে উপ-ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন খোন্দকার পুরস্কারটি গ্রহণ করেন।

তিনি বলেন, এই স্বীকৃতি ব্যবসায়িক কৃতিত্বের পাশাপাশি আনুমোদিত লেনোভো প্রোডাক্টসকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার নিরলস চেষ্টার ফসল। গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এবং লেনোভোর এই যুগলযাত্রা বরাবরের মতোই ভবিষ্যতের প্রযুক্তি সম্ভাবনার দরজা উন্মোচনে প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞাপন

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র হেড অফ লেনোভো বিজনেস রেজাউল করিম তুহিন বলেন, এই অর্জন কেবল আমাদের প্রতিষ্ঠানের নয়, এটি আমাদের পুরো টিমের, আমাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোর এবং সর্বোপরি বাংলাদেশের প্রযুক্তি খাতের জন্য একটি গর্বের মুহূর্ত। লেনোভো ও গ্লোবাল ব্র্যান্ড পিএলসি দীর্ঘ ১৩ বছরের বিশ্বাস ও সাফল্যের গল্পে যুক্ত হলো নতুন অধ্যায়। নব উদ্যমে ও নতুন লক্ষ্য নিয়ে তারা আগামীর প্রযুক্তি-ভবিষ্যতের পথে এগিয়ে চলেছে একসঙ্গে।

সারাবাংলা/ইএইচটি/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো