Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৫ ১৭:২২ | আপডেট: ৩০ মে ২০২৫ ০০:১৮

বরিশাল নদীবন্দর। ছবি: সংগৃহীত

বরিশাল: বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ নৌ পথে সব ধরনের ছোট লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে এ ঘোষণা দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বরিশালে বৃহস্পতিবার ভোররাত থেকে টানা বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। স্থানীয় প্রশাসন সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।

বিআইডব্লিউটিএ বরিশালের উপপরিচালক সেলিম রেজা জানান, আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী বরিশাল নদীবন্দরকে ২ নম্বর এবং পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছোট আকারের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদফতর জানায়, বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিমাঞ্চলে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে বুধবার (২৮ মে) রাত থেকে বরিশালে থেমে থেমে মুষলধারে ও হালকা বৃষ্টি হচ্ছে, সঙ্গে রয়েছে ঝড়ো হাওয়া। হাওয়ার গতিবেগ সর্বনিম্ন ১০ কিলোমিটার ও সর্বোচ্চ ১৫ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে।

বরিশাল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড বরিশালের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল জানান, সময় ১১টার তথ্য অনুযায়ী বরিশালের বিভিন্ন নদ-নদীর পানি এখনও বিপদসীমার ৫৯ সেন্টিমিটার নিচে রয়েছে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

এদিকে টানা বৃষ্টিতে স্কুল ও অফিসগামী সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। পাশাপাশি লঞ্চ চলাচল বন্ধ থাকায় ভোলা, মেহেন্দীগঞ্জ, হিজলা, লক্ষ্মীপুরসহ বিভিন্ন জেলার যাত্রীরা বিপাকে পড়েছেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো