Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুড়িগ্রাম সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে ‘পুশ ইন’ বিএসএফ’র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৫ ১৭:৫২ | আপডেট: ২৯ মে ২০২৫ ২২:১৯

পুশ ইন হয়ে আসা ৯ জন। ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম: জেলার ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৯ জনকে ‘পুশ ইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বৃহস্পতিবার (২৯ মে) ভোরে ওই সীমান্তের ৯৪৫ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। পরে কাশিপুর ক্যাম্পের বিজিবির সদস্যরা তাদেরকে আটক করে ফুলবাড়ী থানায় হস্তান্তর করে।

আটকরা হলেন— বাইদুল ইসলাম (৬৫), তার স্ত্রী মোছা. আমিরন বেগম (৪৫), মেয়ে রুমি খাতুন (২০) জামাতা আপেল (২৯), নাতি হৃদয় (৩), মোছা. মিনা বেগম (৩০), তার মেয়ে জুই (১০) ও মীম (৭) এবং নুর হামিদ (৭)। সকলের উপজেলার চন্দ্রখানার বাসিন্দা।

বিজ্ঞাপন

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার জাহিদ জানান, ভারতীয় খেতাবের কুটি ও ঝিকরী ক্যাম্পের মধ্যবর্তী এলাকা দিয়ে বিএসএফ ওই ৯ জনকে বাংলাদেশে ‘পুশ ইন’ করেছে। পরে টহলরত বিজিবির সদস্যরা তাদেরকে উদ্ধার করে ফুলবাড়ী থানায় হস্তান্তর করে।

ফুলবাড়ী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, দুপুরে বিজিবি ‘পুশ ইন‘ হওয়া ৯ জনকে উদ্ধার করে ফুলবাড়ী থানায় হস্তান্তর করেছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরে সকলের পরিচয় নিশ্চিত হয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের জিম্মায় তাদেরকে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো