Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভ্যাট রিটার্নের সময়সীমা বাড়ল ১৯ জুন পর্যন্ত

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৫ ১৮:০৪

জাতীয় রাজস্ব বোর্ড। ফাইল ছবি

ঢাকা: ঈদুল আজহার কারণে মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন অনলাইনে দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (২৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঈদুল আজহা উপলক্ষ্যে দীর্ঘ সময় সরকারি ছুটি থাকবে বিধায় আইভাস এ অনলাইনে মে মাসের কর মেয়াদের অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা ১৯ জুন পর্যন্ত বৃদ্ধি করা হলো।’

দীর্ঘ ছুটির সময় করদাতারা যেন সহজে রিটার্ন দাখিল করতে পারেন, সেজন্য এই সময়সীমা বাড়ানো হয়েছে।

সারাবাংলা/ইএইচটি/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো