Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইশরাকের গাড়িবহরে হামলা: আওয়ামী লীগ নেতা গিয়াস রিমান্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৫ ১৮:৩৬ | আপডেট: ২৯ মে ২০২৫ ২২:১৯

আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার অভিযোগে করা মামলায় চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনকে তিনদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ মে) চট্টগ্রাম জেলা আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াছমিন এ আদেশ দিয়েছেন।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার ঘটনায় মীরসরাই থানায় দায়ের হওয়া মামলার আসামি গিয়াস উদ্দিনকে সাতদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তিনদিন মঞ্জুর করেছেন। শুনানির সময় গিয়াস উদ্দিনকে আদালতে হাজির করা হয়েছিল।

বিজ্ঞাপন

গিয়াস উদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি। তিনি মীরসরাই উপজেলা চেয়ারম্যান ছিলেন। ২০২৪ সালের ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে তিনি মীরসরাই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন।

গত ২৩ মে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়াস উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।

২০২২ সালের ১২ অক্টোবর ইশরাক হোসেন বিএনপির চট্টগ্রামে বিভাগীয় গণসমাবেশ কর্মসূচিতে যাবার পথে চট্টগ্রামের মীরসরাই পৌর সদর এলাকায় তার গাড়িবহরে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে। এ সময় প্রায় ৩০টি গাড়ি ভাঙচুর করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৪ অক্টোবর এ ঘটনায় মীরসরাই থানায় মামলা করেন ফেনী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন চৌধুরী।

সারাবাংলা/আরডি/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো