Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৩ হাজার চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৫ ১৯:০৬

ঢাকা: ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (২৯ মে) চিকিৎসকের সংখ্যা বাড়াতে বিশেষ বিসিএসের মাধ্যমে ৩ হাজার চিকিৎসক নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পিএসসি জানিয়েছে, এই বিসিএস থেকে সব পদে চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন নেওয়া হবে ২ হাজার ৭০০ জন আর সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে ৩০০ জন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, আগামী ১ জুন থেকে বিশেষ এই বিসিএসে অনলাইন আবেদন ও ফি জমাদান শুরু হবে, চলবে ২৫ জুন পর্যন্ত। ৪৮তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে (লিখিত পরীক্ষা) ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের।

বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষা আগামী বছরের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে বলে জানায় পিএসসি। তবে সুনির্দিষ্ট তারিখ ও সময় পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইটে এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো