Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাদরাসা শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার চেক ছাড়

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৫ ১৯:১২ | আপডেট: ২৯ মে ২০২৫ ২২:১৯

ঢাকা: মাদরাসার শিক্ষক-কর্মচারীদের চলতি বছরের ৫০ শতাংশ উৎসব ভাতার এমপিওর চেক ছাড় করা হয়েছে। শিক্ষক-কর্মচারীরা ১ জুনের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে উৎসব ভাতা উত্তোলন করতে পারবেন।

বৃহস্পতিবার (২৯ মে) মাদরাসা শিক্ষা অধিদফতর থেকে শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড় করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদরাসা শিক্ষা অধিদফতরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৫০% হারে উৎসব ভাতা-২০২৫ (ঈদ-উল-আজহা) বাবদ ৪ টি চেক বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে ২৯ মে স্মারক নং-৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২৪-৫৯৭ তারিখ: ২৯ মে অনুযায়ী হস্তান্তর করা হয়েছে। শিক্ষক-কর্মচারীরা ১ জুনের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে উৎসব ভাতা (ঈদ-উল-আজহা) অংশ উত্তোলন করতে পারবেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/আরএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো