Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘স্বৈরাচারী সরকার যেন ফিরে না আসে সে বিষয়ে সোচ্চার থাকতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৫ ১৯:০৫ | আপডেট: ২৯ মে ২০২৫ ২১:০৭

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প পরিদর্শনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সারাবাংলা

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের জুলাই গণঅভ্যুত্থানের মূল দাবি ছিল সংস্কার এবং বিচার। সেই দাবিতে আমরা এখনো সোচ্চার আছি। সেইসঙ্গে স্বৈরাচারী সরকার যেন আর এই দেশে ফিরতে না পারে সেটাও আমাদের দাবি।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীদের নিয়ে রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। সেখানে তিনি বিহারিদের একমাত্র স্কুল ‘ড্রিম স্কুল’ পরিদর্শন ও বিহারিদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি বলেন, ‘ স্বৈরাচারীকে প্রতিহত করতে এনসিপি কাজ করে যাচ্ছে। জুলাই শহিদদের প্রতি আমাদের কমিটমেন্ট যা যা ছিল সেই সবই আমরা পূরণ করে যাব।’

বিজ্ঞাপন

নাহিদ বলেন, ‘আমরা নাগরিক পার্টি নাগরিক মর্যাদার জন্যই লড়াই করি। তাই আমরা এরকমই গণতান্ত্রিক একটি রাষ্ট্র ও সমাজ চাই, যেখানে আমরা সকল জনগোষ্ঠী, সকল ধর্মের মানুষ, সকল জাতের মানুষ একই ধরনের অধিকার পাবো। এটাই আমাদের মূল স্বপ্ন। আমরা মনে করি এই স্বপ্ন পূরণের জন্যই গণঅভ্যুত্থান এসেছিল। এই গণঅভ্যুত্থান আমরা হৃদয় ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাব।’

তিনি বলেন, ‘ইতিহাসে অনেক কিছুই রয়েছে। কিন্তু আমাদের কাজ বর্তমানকে ভালো করা। এ ছাড়াও বাংলাদেশে বাংলাভাষী মানুষের পাশাপাশি উর্দু ভাষার মানুষ এবং বিভিন্ন জাতি ভাষার যে মানুষ এবং বিভিন্ন সংস্কৃতি আমাদের দেশে রয়েছে। তাদেরকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে আমরা বহু ভাষার এবং বহু সংস্কৃতির দেশ হিসেবে গড়ে তুলতে চাই।’

নাহিদ উর্দু ভাষার মানুষদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের যে সকল দাবি রয়েছে আমরা ক্রমাগতই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছি। বাংলাদেশকে আমরা নতুন ভাবে দেখতে চাই। এবং সেটা আপনাদেরকে সঙ্গে নিয়েই আমরা কাজ করবো। আপনারাও সব সময় আমাদের পাশে থাকবেন সেই প্রত্যাশা করছি।’

এ সময় তার সঙ্গে আরও ছিলেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, রিফাত রশিদসহ অন্যরা।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো