Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৯ মে ২০২৫ ১৯:১৭ | আপডেট: ২৯ মে ২০২৫ ২২:১৯

ছবি: সংগৃহীত

রাজবাড়ী: বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটি এর দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার ভোর থেকে বৈরী আবহাওয়া কারণে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠে। তারপরও অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে ফেরি চলাচল করছিল। কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে বৈরী আবহাওয়ার তীব্রতা বাড়তে থাকে। এ পরিস্থিতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে বিকেল সাড়ে ৩টার দিকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘যাত্রী ও যানবাহন চালকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে এলেই ফেরি চলাচল পুনরায় শুরু হবে।’

এর আগে সকালে এ রুটের লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছিল কর্তৃপক্ষ।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো