Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৫ ১৯:৩৪

প্রতীকী ছবি

ফরিদপুর: জেলার ভাঙ্গায় বাচ্চু মাতুব্বর (৪০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৯ মে) সকালে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের কোষাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত বাচ্চু মাতুব্বর কোষাভাঙ্গা গ্রামের মজিদ মাতুব্বরের ছেলে। তিনি কলার ব্যবসা করতেন।

বাচ্চু মাতুব্বরের স্ত্রী জানান, তার স্বামী রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ভোরে খবর আসে কোষাভাঙ্গা গ্রামের সুলতান খাঁনের বাড়ির বারান্দায় তার মরদেহ পরে রয়েছে। আমার স্বামীকে হত্যা করা হয়েছে। ওই বাড়িতে তিনি প্রায়ই রাতে গিয়ে আড্ডা দিতো।

বিজ্ঞাপন

এলাকাবাসী জানান, সুলতান খাঁন ও তার স্ত্রী বৃদ্ধ। কানে কম শুনেন। রাতের খাবার খেয়ে স্বামী-স্ত্রী ঘরের মধ্যে ঘুমিয়ে পড়েন। তার ঘরের বারান্দায় এলাকার কিছু লোকজন প্রতিদিন জুয়া খেলতে আড্ডা দিতো। ধারণা করা হচ্ছে জুয়া খেলা নিয়ে এ ঘটনা ঘটতে পারে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, সংবাদ পেয়ে সুলতান খাঁর বাড়ির বারান্দা থেকে বাচ্চু মাতুব্বরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, তাকে হত্যা করা হয়েছে কিনা বিষয়টির তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো