Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জামায়াতের দায়িত্বশীলদের নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন আবদুল্লাহ তাহের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৫ ২০:২০ | আপডেট: ২৯ মে ২০২৫ ২২:১৮

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: আগামী নির্বাচনের জন্য জামায়াত ইসলামীর দায়িত্বশীলদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। একইসঙ্গে তিনি নির্বাচনকে কেন্দ্র করে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলারও তাগিদ দিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে নগরীর দেওয়ানবাজারে একটি কমিউনিটি সেন্টারে জামায়াতের চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বশীল সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘আগামী নির্বাচনের জন্য জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের প্রস্তুতি নিতে হবে। দ্বীনের পথে যারা থাকেন, তারা পরস্পর ভাই-ভাই। এ সম্পর্ক পৃথিবীর সকল সম্পর্কের ঊর্ধ্বে। সামনের নির্বাচনকে কেন্দ্র করে নানামুখী সংকট, সংঘর্ষ, দেশি-বিদেশি ষড়যন্ত্র জামায়াতের দায়িত্বশীলদের মোকাবেলা করতে হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘নির্বাচনে বিজয়ী হতে হলে ক্লান্তিহীন পরিশ্রম অপরিহার্য। দায়িত্বশীলদের আগের সকল পরীক্ষার চেয়ে কঠিন পরীক্ষা দিতে হবে। সেভাবে প্রস্তুতি নিয়ে মাঠপর্যায়ে কাজ করে যেতে হবে।’

সভাপতির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, ‘অতীতের তুলনায় বর্তমানে জামায়াতে ইসলামীর প্রতি মানুষের প্রত্যাশা বেড়েছে। দেশের মানুষ দেশকে নতুন আঙ্গিকে দেখতে চায়। দেশের আমানত তারা জামায়াতে ইসলামীকে তুলে দিতে চায়। আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক কাঠামো সম্পূর্ণ ধ্বংস করেছে, রাজনৈতিক পরিসর মারাত্মকভাবে সংকুচিত করেছে এবং তাদের বিগত ১৫ বছরের স্বৈরাচারী ও লুটপাটের শাসনামলে বাংলাদেশের সার্বভৌমত্বকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে।’

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী, অঞ্চল টিম সদস্য আহছানুল্লাহ, মুহাম্মদ জাফর সাদেক, মুহাম্মদ আমিরুজ্জামান, নুরুল আমিন চৌধুরী, দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরী, উত্তর জেলার আমীর আলাউদ্দিন শিকদার, কক্সবাজার জেলার আমীর নুর আহমদ আনোয়ারী, খাগড়াছড়ি জেলার আমির সৈয়দ আব্দুল মোমেন, বান্দরবান জেলার আমির আব্দুস সালাম আজাদ এবং রাঙামাটি জেলার আমির আবদুল আলিম।

উল্লেখ্য, সম্মেলনে চট্টগ্রাম অঞ্চলে জামায়াতের ২৩ জন প্রার্থীকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

সারাবাংলা/আরডি/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো