Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘এমন সরকার ব্যবস্থা চাই না, যা শুধু একটি দলের পক্ষে কাজ করবে’

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৫ ২২:৪৩ | আপডেট: ৩০ মে ২০২৫ ০০:১৭

ডা. তাসনিম জারা। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেছেন, আমরা এমন কোনো রাষ্ট্র বা সরকার ব্যবস্থা চাই না, যে শুধুমাত্র একটি দলের পক্ষ হয়ে কাজ করবে।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর টাউন হলে স্থানীয়দের সঙ্গে জনসংযোগ শেষে এ কথা বলেন তিনি।

তাসনিম জারা বলেন, ‘আমরা প্রতিটি মানুষের নিরাপত্তা চাই। যেখানে নিরাপত্তা নাই সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে। একজন রিকশাওয়ালার স্ত্রী সঙ্গে কথা বললাম এখানে, তার স্বামী সেই রিকশাওয়ালা ১৯ জুলাই গণঅভ্যুত্থানে শহিদ হন রিকশা চালাতে গিয়ে। আমাদের যে রিকশাওয়ালা আছেন, যে শ্রমিক আছেন, গার্মেন্টস কর্মী আছেন, দোকানদার আছেন সবারই একটি অধিকার আছে, জীবনের নিরাপত্তা নিয়ে বেঁচে থাকার অধিকার।’

বিজ্ঞাপন

এনসিপির এই নেত্রী বলেন, ‘আমরা এমন একটি রাষ্ট্র বা সরকার চাই যে কাজ করবে নাগরিকের জন্য, জনগণের জন্য। যার টাকা নাই বা ক্ষমতা নাই বা ক্ষমতা আছে এমন কাউকে চেনে না, এদেরকে সুযোগ দেওয়া হবে না। এমন যদি কোনো সরকার বা রাষ্ট্র ব্যবস্থা থেকে থাকে আমরা সেই রাষ্ট্র ব্যবস্থায় ফেরত যাব না। আমরা সকলের অধিকার চাই ও নিরাপত্তা চাই।’ এনসিপি সেই লক্ষেই কাজ করবে বলে জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

বিকেলে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প পরিদর্শন করেন এনসিপির নেতারা। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলামও উপস্থিত ছিলেন। সেখানে তারা বিহারিদের একমাত্র স্কুল ‘ড্রিম স্কুল’ পরিদর্শন ও বিহারিদের সঙ্গে মতবিনিময় করেন।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো